উপত্যকা


 






পৃথিবীর এদিকটায় নিঃশঙ্ক

ডলোমাইট,ভুবনডাঙার মাঠে

খেলতে-খেলতে কা সমতল উঠোনে দেখি

আকাশ-নীল হাড়িকাঠ,

আগুনের জোড়া তাঁত উঠে যাচ্ছে মহাকাল ভিড়ে

অন্নের অমৃতে সেই ডামাডোল,

ঢালু টালির থেকে লতানো প্রেত

রিফু-জঙ্গলের ওড়না টেনে নেয় প্রান্তরে

রাত্রিভর নিঝুম জলের ছায়া থেকে গড়ে ওঠে

একেকটা নিরেট জন্তু

ঝলমলে চিমনির আলোয় কীর্ণ পথভার

সংসার-শিক্ষার 

ঘায়েল করতলে বিমর্ষ 

শুয়ে থাকে চাঁদ

 


Comments